শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

http://dilipmajumder.blogspot.in/?m=1

##ছাইচাপা প্রেম ##
'
যদি বলি ভালোবাসি তোকে,
মানবিনে তুই...
আগেও মানসনি বটে....আর কেনই বা?
প্রমাণ তো কিছু নেই..
যদিও প্রমাণ টা সাপেক্ষ কিনা জানি নে..
তবুও চেষ্টা ছাড়িনি আজও,
ভীতু বলে লোকে...বলে নাকি মুরোদ নেই
তা সে আমার মুরোদটা বরাবরই কম...
তাইতো সাত বছরে সাত কদম পথও
পেরোতে পারলুম না....
বলতেই পারলুম না তুই আমার ,
সাত জন্মের দোসর।
যদি বলিস সবটাই খেদোক্তি কিংবা ভয়
হলই বা তা......
আমার মুরোদে ওই
ছাইচাপা প্রেম টুকুই হয়..॥

http://dilipmajumder.blogspot.in/?m=1

##নিরুদ্দেশ ##

লাটাইয়ের সুতো শেষ পাকে..
পেটকাটি চাঁদিয়াল ক্রমশ দৃশ্যমানতা হারাচ্ছে..
মাঞ্জার টানে অনেককিছু বলার ছিল...
এক গোত্তায় ভুস্স..ভোকাট্টা
ফিরব কবে?...জানিনে

http://dilipmajumder.blogspot.in/?m=1

## গল্প ##

না,না...আর কবিতা নয়
লিখবো এবার গল্প ..
হ্যাঁ গো গল্প ..যে কিনা হবে
আমার মতোই বাগী....
কিংবা জানিনে....
ওই যে মালতী,ওর হাত ধরে ..ছুটে যাবো তেপান্তরে।
হ্যাঁ ,হ্যাঁ..ওইখানেই শয়ে শয়ে মালতী....
থাকে আমার অপেক্ষায় ।
গল্প শোনায়...অপরাপর গল্পগাথা...
আর আমি শুনি ..নিথর হয়ে শুনি ।
ভাবছো প্রলাপ করি কিনা?
...তার আর অবকাশ কই?
জনান্তিকে রাখি বলে...
গল্প আমার হলনা লেখা,
..আর সাধ্যিই বা কি?
উপন্যাস বাপু আমার মুরোদ নয়..............!!!!!
.....তাও কিনা ওই মালতীর উপন্যাস? ..শতাব্দীর উপন্যাস ..............??
..দেখেছো কান্ড ..ভুলেই খেয়েছি বেমালুম ...এই দেখো মোর নতুন মালতী
..বাস হল.......থুড়ি ছিল
..ওই ব্র্যাবোনের ফুটপাথ ॥

DM 3.9.16

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

http://dilipmajumder.blogspot.in/?m=1

##সম্পৃক্ত##

দুটি ভিন্ন গোলার্ধ....অপরিচিত দুজন
নিরক্ষীয় বলয় পেরিয়ে
একদা এক হয়েছিল চার অলিন্দ...।
মোহনায় নদীর ঠিক যেমন
লবণাক্ত জলে মেশার সম্পূর্ণতা
তেমনই একটি নিলয়েই বইছিল
শুদ্ধ শোণিত প্রবাহ ...
ভার নিয়েছিলুম দুজনে প্রতিটি খড় কুটো সাজাবার...
ওই কপর্দকহীন আলয়কে আলোকিত করবার..।
তুমি রাঁধতে লবণাক্ত কলমি শাক..
সাথে কখনও খুদ সেদ্ধ..
তবুও অভুক্ত থাকিনি কখন ..কারন
পেট ভরে খেতুম ভালোবাসা ।
তোমার গায়ের গন্ধ ছিলো পশমের চেয়ে উষ্ণ ...
তাই শীত কখনও আমায় স্পর্শ করার স্পর্ধা
দেখায়নি...
কৃষ্ণ নগর হাট থেকে যেদিন এনেছিলুম
ওই লাল গরদ ..একশত কুড়ি দিয়ে ...
গাল পেড়ে বলেছিলুম...এ তোমায় ছাড়া
কাউকে মানায় না...মুক্তধারা ঝরে ছিলো
সেদিন আশিন্বের দেবীপক্ষে..
হার মেনেছিল কাশফুলের দল।
আর সেদিন যখন বসন্ত নেমেছিলো মোর দোরে..
ফাগুনের ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল ঘরময়
কুড়িয়ে ছিলুম কিছু রাধা চুড়া
মিশিয়ে ছিলুম বিষাক্ত আদর ...
অব্যক্ত ছিলে তুমি ,
পাগল...হাঁ ঠিক পগলের মতো ....
সাজিয়ে ছিলুম তোমায় সাতরঙে
রামধণু খানিক ভেংচি কেটেছিল...
বোধহয় হিংসে করে ।
মন্দ ছিলো না বটে ওই নেশা ..বড্ড রাগ হলো সেদিন ..যখন সখী জূটল তোমার
ভাগ বসালো মোর নেশায়..
কি যেন নাম ছিলো তার ...কর্কট তাই না?
নেশা কিছু কমেছিল বটে..তবু মলীন হয়নি
ওই চাহনি ..ওই মুক্ত ধারা..
রসদ ও কভু কমেনি বিষাক্ত নেশার।
অর্থহীন ...কিংবা...জানিনা সেদিন কেন নেমেছিল, অঝোর বারিধারা.....
খানিক অনাহুতর মতো ...
হাঁ সেদিন ...যেদিন তুমি আমার হাত ছাড়িয়ে
দোসর করলে সখীকে।

বেবাক....হাঁ বেবাক ছিলুম আমি ...দৃষ্টি ছিলো
অপলক
উন্মাদ বলেছে লোকে ...হাঁ উন্মাদই বটে
কিন্তু বিশ্বাস করো কাঁদতে চেয়েছিলুম আমি
ওই রুদালীদের মতো ....
চেয়েছিলুম আর্তনাদ করতে ....
তোমার পঞতত্ব নিকষ কুন্ডলী পানে চেয়ে

ভয়ংকর নেশা গ্রাস করেছিল আমায় ....
হৃদয় ছিলো সম্পৃক্ত..........
তোমার বিষাক্ত ভালোবাসায়....॥
http://dilipmajumder.blogspot.in/?m=1

http://dilipmajumder.blogspot.in/?m=1

##উকুন##

শ্যামবাজার পাঁচমাথার মোড়..
ব্যাস্ত ট্রাফিক ...
বাঁদিক ঘেঁষে মেট্রো ওঠার মুখ
এক জটলা ভিড়...
নিঃশ্বাস দ্রবীভুত..
দুম করে হোঁচট ...উফ্ফ্
এরা না!!...সর্ সর্....যত্তসব,
......ওদিকে দখিন ঘেঁষে ..
একটা ইনকিলাব বয়ে যাচ্ছে ..
ধোপদুরস্থ প্যান্টের ওপর.....আঁছড়ে পড়ে
.....একটা শৈশব.....!!! বাবু তিনদিন খাইনি,
দশের ধোসার প্লেটে....বছর সাতের আঙুল
ঘষ্ ঘষ্ করছে ....আর ....ও....
শঙ্করী জটায়....উকুন বাচছে..আর মারছে
....ওটাই ওর কাজ...
পাশ ঘেঁষে শখানেক তীর্যক ঠোঁট,..
...খিক...খিক...খিক...
...................তাই পাগলটাও...,
....হা....স.....ছে...সুউউর মিলিয়ে ...
.....ধিক্....ধিক্........ধিক্.....॥