মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭

http://dilipmajumder.blogspot.com/2016/12/blog-post_83.html

আমি আর আমার কবিতা
==================
বিগত পাঁচদিন ধরে
একটা কবিতার পিছনে ছুটছি
নাওয়া খাওয়া হয়নি ঠিকমতো
বুঝেই উঠতে পারছিনা......
লেখাটাকে ঠিক কিভাবে সাজালে
..একটু ঘুম আসবে।
প্রেম ,বিরহ, প্রতিবাদের সিলেবাসই সব আউড়াচ্ছে
কেমন যেন অনুগামীর মতো ছুটছে...ঘটা করে কবিতা উৎসব পালন..আত্মপ্রকাশ আরো কত কি..!
এসব দেখলে আমার মাথার
শিরাটা টন টন করে...

আজ সাতাশ বছর কেটে গেল
একটা কবিতাও লিখতে পারলাম না..
আক্ষেপ ?...না না এতটুকুও নেই
কারণ এযাবৎ যেকটা শব্দের
আঁকড় কেটেছি..তা কবিতা না হলেও..
তার নির্ভেজাল সখ্যতায়...
সাতাশ কোটর মধু তৈরী হয়েছে বৈকি...
শোনো বাপু এ মধুর ভাগ হবেনা...
এব্যাপারে আমি একটু হিংসুটেই বটে..
সত্যি বলতে এই মধুপে..
তৃতীয় আমার বড় অপচ্ছন্দ।