মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

http://dilipmajumder.blogspot.in/?m=1

## নগর দর্পণ ##

না না না...আর কোনো রক্তের স্বাদ নেই
এই স্বর্গ শহর আজ বড্ড ফিকে
এখানে যন্ত্র ওখানে যন্ত্র ...অতিযান্ত্রিক
যন্ত্র ভাবছে গর্ভযন্ত্রনা, প্রসবিত হল বলে
মুক্তধারা চোখ ...ফল্গুধারা হাসি
সে তো আর আদল চেনেনা...দমবন্ধ তর্জাই
আর হাতে খড়ি দিয়ে স্বপ্ন দেখে মায়ামৃগর
ঠিক ঠিক ..তাই তাই আদর্শ হরিণের স্বপ্ন দেখে
হয়েছিলাম তৃণভোজি বৃক্ষসকল...
এখন আমায় অভিশাপ দেয় ওই হরিণের মাংস
আর মাছের রুপোলি শরীর ...আভিশাপ দেয় তারা যারা মোর গর্ভে হল বিলীন ....
চোখ ভর্তি অবিশ্বাস আজ স্বাক্ষর রয় যৌনক্রিড়ার...প্রতিশ্রতি কফিনবন্দি
করেনা আর আপন বড়াই...
তোমার আমার ......স্বপ্ন শহর
আজ শান্তি মেলার টহলদার...॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন