অপেক্ষা
=======
বসন্ত এখনও আসে
পলাশবনীর কোনে,
বসন্ত এখনও বাঁচে
বাষ্প ঘেরা মনে।
বসন্ত এখনও আসে
আমার বাড়ির বাঁকে,
কুয়াশা ঘেরা মেঘে
তোমার ছবি আঁকে।
বসন্ত এখনও আসে
চিলেকোঠার ছাদে,
বসন্ত এখন শিমুলতলায়
মুখ লুকিয়ে কাঁদে ।
বসন্ত আসে যায়
উড়োচিঠি উড়োখই,
আমার ঘুন ধরা জানলাতে
তোমার অপেক্ষাতে রই।
DM 23.2.17
=======
বসন্ত এখনও আসে
পলাশবনীর কোনে,
বসন্ত এখনও বাঁচে
বাষ্প ঘেরা মনে।
বসন্ত এখনও আসে
আমার বাড়ির বাঁকে,
কুয়াশা ঘেরা মেঘে
তোমার ছবি আঁকে।
বসন্ত এখনও আসে
চিলেকোঠার ছাদে,
বসন্ত এখন শিমুলতলায়
মুখ লুকিয়ে কাঁদে ।
বসন্ত আসে যায়
উড়োচিঠি উড়োখই,
আমার ঘুন ধরা জানলাতে
তোমার অপেক্ষাতে রই।
DM 23.2.17
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন