অস্তরাগ
=======
আজ সন্ধ্যায় গিন্নির সাথে
একপ্রস্থ ঝগড়া হল।
বিষয়টা ঠিক কি ছিলো
এখন তা আর ঠাহর করতে পারছিনা..
তবে ফিরিস্তি বা বহরে,
কেউ কারো থেকে কম যাইনা।
এই আমি অমুক করেছি ..
তো সেই তুমি তমুক করোনি..
.....ইত্যাদি...ইত্যাদি।
মুখে যখন ফেনা ওঠার জোগাড়
ঠিক তখনই বেমালুম ....
কথাটা পেড়ে বসলুম......
....বলি এক কাপ চা কি পাওয়া যাবে?
খনিকের নীরবতা খান করে..
সাত মিনিটের মধ্যে উর্মী বান..
ধেয়ে এলো..মানে ওই ষাট আউন্স লিকার চিনেমাটি সওয়ার হয়ে হাজিরা দিলো..,
সঙ্গে এক খাসা কুকিস.....
"হাড়কাঠ জ্বালিয়ে খেলো"
এক চুমুকেই ...কেমন এক রাগ রাগ বোধ করলুম....
আরে মশাই এ রাগ সে রাগ নয়...
বুঝলুম...বছর এগারো আগে...
..যে পূর্বরাগের সুর্যোদয় হয়েছিলো ...
তা আজ অস্ত গেলেও...তার পলাশী ছটা সমস্ত "আকাশ" জুড়ে বিদ্যমান ....
অতঃ ....আমি আর কথা বাড়ালুম না...॥
=======
আজ সন্ধ্যায় গিন্নির সাথে
একপ্রস্থ ঝগড়া হল।
বিষয়টা ঠিক কি ছিলো
এখন তা আর ঠাহর করতে পারছিনা..
তবে ফিরিস্তি বা বহরে,
কেউ কারো থেকে কম যাইনা।
এই আমি অমুক করেছি ..
তো সেই তুমি তমুক করোনি..
.....ইত্যাদি...ইত্যাদি।
মুখে যখন ফেনা ওঠার জোগাড়
ঠিক তখনই বেমালুম ....
কথাটা পেড়ে বসলুম......
....বলি এক কাপ চা কি পাওয়া যাবে?
খনিকের নীরবতা খান করে..
সাত মিনিটের মধ্যে উর্মী বান..
ধেয়ে এলো..মানে ওই ষাট আউন্স লিকার চিনেমাটি সওয়ার হয়ে হাজিরা দিলো..,
সঙ্গে এক খাসা কুকিস.....
"হাড়কাঠ জ্বালিয়ে খেলো"
এক চুমুকেই ...কেমন এক রাগ রাগ বোধ করলুম....
আরে মশাই এ রাগ সে রাগ নয়...
বুঝলুম...বছর এগারো আগে...
..যে পূর্বরাগের সুর্যোদয় হয়েছিলো ...
তা আজ অস্ত গেলেও...তার পলাশী ছটা সমস্ত "আকাশ" জুড়ে বিদ্যমান ....
অতঃ ....আমি আর কথা বাড়ালুম না...॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন