তুই..
======
তুই বলতে আরেকটা দিন ..
একটা সাতসকাল,
তুই বলতে ভাঙা আয়নায়
সূয্যি মামার গাল।
তুই বলতে হাতল ভাঙা ..
মরচে ধরা কাপ,
তুই বলতে পেয়ালার গায়ে
চুমুর দাগটা থাক।
তুই বলতে কলেজ পাড়ার ..
তিন নম্বর গেট,
তুই বলতে ওটাই আমার
বাড়ির নেমপ্লেট।
তুই বলতে ম্যাটিনি শোয়ের..
সস্তার ব্যালকনি,
তুই বলতে মাধুরীর চোখে
তোরই ঝলকানি।
তুই বলতে কোচিং ক্লাসে ..
অষ্টাদশীর ভিড়,
তুই বলত লেকের ধারটা
ধানসিড়িটির তির্।
তুই বলতে সাঁঝপ্রদীপে..
ফুরোয় শঙ্খবেলা,
তুই বলতে মনের খেয়ায়
পূর্বরাগের খেলা।
তুই বলতে দিনের শুরু ..
তুই বলতে শেষ ,
তুই বলতে একলা এ ঘর
ছোট্ট আমার দেশ।
======
তুই বলতে আরেকটা দিন ..
একটা সাতসকাল,
তুই বলতে ভাঙা আয়নায়
সূয্যি মামার গাল।
তুই বলতে হাতল ভাঙা ..
মরচে ধরা কাপ,
তুই বলতে পেয়ালার গায়ে
চুমুর দাগটা থাক।
তুই বলতে কলেজ পাড়ার ..
তিন নম্বর গেট,
তুই বলতে ওটাই আমার
বাড়ির নেমপ্লেট।
তুই বলতে ম্যাটিনি শোয়ের..
সস্তার ব্যালকনি,
তুই বলতে মাধুরীর চোখে
তোরই ঝলকানি।
তুই বলতে কোচিং ক্লাসে ..
অষ্টাদশীর ভিড়,
তুই বলত লেকের ধারটা
ধানসিড়িটির তির্।
তুই বলতে সাঁঝপ্রদীপে..
ফুরোয় শঙ্খবেলা,
তুই বলতে মনের খেয়ায়
পূর্বরাগের খেলা।
তুই বলতে দিনের শুরু ..
তুই বলতে শেষ ,
তুই বলতে একলা এ ঘর
ছোট্ট আমার দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন